|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ১৯ জুলাই ২০১৯
আপডেট: ২১:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২০

রিশান ফরাজী ৫ দিনের রিমান্ডে

রিশান ফরাজী ৫ দিনের রিমান্ডে

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, “রিশান ফরাজীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “মামলার প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে এ মামলার অন্যতম পলাতক আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।”

“মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে’ উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “এ মামলার চারজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন।”

এই ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে ১০ জন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে তথ্য দেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

উল্লেখ্য, রিশান ফরাজী বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং ওই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়