News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৩, ২৬ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ, দ্রুত সরানো হলো ট্রাম্পকে

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ, দ্রুত সরানো হলো ট্রাম্পকে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।

রবিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি হোটেলে এ ঘটনা ঘটে। সেখানে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যসহ অনেক অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনা গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

ঘটনার সময় ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা সদস্যরা সবাইকে নিচে ঝুঁকে থাকতে নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ট্রাম্পসহ অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস-এর সদস্যরা ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। পরবর্তীতে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে।

আরও পড়ুন: ইসলামাবাদে পৌঁছালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি, ইসহাক দারের সঙ্গে বৈঠক

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে এবং শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়