News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৮, ১ মার্চ ২০২৬
আপডেট: ২১:০৯, ১ মার্চ ২০২৬

ইরানি হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

ইরানি হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। এর জেরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিন প্রবাসী নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এবং আমিরাতের খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া, ইরানের দুটি শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র আঘাতের কিছু অংশ আবাসিক এলাকায় পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনেই ইসরায়েলে ইরানের ভয়াবহ পাল্টা হামলা, নিহত ৮

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান থেকে ৫৪১টি ড্রোন শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৬টি আকাশেই ধ্বংস করা হয়েছে। আধুনিক ইন্টারসেপ্টর সিস্টেম সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আকাশপথ নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়