News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ১০ জানুয়ারি ২০২৬

ইন্টারনেট বন্ধের কথা স্বীকার করল ইরান সরকার

ইন্টারনেট বন্ধের কথা স্বীকার করল ইরান সরকার

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতি’ বিবেচনায় নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

চলমান বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন: ১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট, কাঁপলো পাকিস্তানেও

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ, সংবাদপ্রবাহ এবং জরুরি সেবায় প্রবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি হতাহতদের প্রকৃত সংখ্যা যাচাই ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়