শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: আইআরজিসি
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ‘‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’’ হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ‘‘শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।’’
এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলে থাকা সব মার্কিন সম্পদ ও স্থাপনাকে ইরানের সেনাবাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা উত্তর-পশ্চিম ইরানের জানজান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে।
অন্যদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, আপনারা যতদূর সম্ভব পরিস্থিতি শান্ত থাকতে, সামর্থ্য থাকলে নিরাপদবোধ করেন এমন অন্য কোনো স্থান বা শহরে চলে যান।
নিউজবাংলাদেশ.কম/এনডি








