ঝলমলে লুকে মুগ্ধতা ছড়ালেন মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিতই নিজের কাজ, ব্যক্তিজীবন ও বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে নজর কাড়লেন এই অভিনেত্রী।
সম্প্রতি শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার পোশাকে। এর সঙ্গে মানানসই গহনা ও মেকআপে তার উপস্থিতি ছিল দৃষ্টিনন্দন। নতুন এই লুকে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে। একজন ভক্ত লিখেছেন, ‘অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন আপনি আভিজাত্যের এক অনন্য উদাহরণ।’ আরেকজন মন্তব্য করেন, ‘দেখতে অনেক সুন্দর লাগছে।’
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন। তার প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’, যেখানে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ।
পরবর্তীতে ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’ ও ‘হাসো আনলিমিটেড’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
আরও পড়ুন: সাইফুল বারীর গানে কণ্ঠ দিলেন সাথী খান
২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত ‘অপেক্ষার ফটোগ্রাফি’ নাটকটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। এরপর ২০১৭ সালের ঈদুল আজহায় মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








