নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ২০ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

এইচএসসির ফল প্রকাশ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। তবে আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে ২৯ অক্টোবরকে সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় পাঁচ খাতে সংস্কার, লক্ষ্য জিডিপির ৫% বরাদ্দ

শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়