স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৯, ১৮ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে ঢাকায় জরুরি অবতরণ

মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে ঢাকায় জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বিপত্তিতে পড়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স। মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। পরে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। ঢাকায় জরুরি অবতরণের পর তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় বলে উল্লেখ রয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজা ঘিরে নাশকতার গোয়েন্দা তথ্য নেই: এসআরবি মহাপরিচালক

মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল এবং অসুস্থ ওই নারীর মৃত্যুর কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়