News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ৭ জানুয়ারি ২০২৬

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

ফাইল ছবি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা আয়োজনের জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণ কিংবা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ লাগবে না।

এতে আরও বলা হয়, প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো হলো—

চিত্রাঙ্কন: https://art.infostudents.com

কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com

একক বিতর্ক: https://debate.infostudents.com

গজল: https://gazal.infostudents.com

ক্রিকেট: https://cricket.infostudents.com

ফুটবল: https://football.infostudents.com

ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com

কারাতে: https://karate.infostudents.com

আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড আয়োজিত এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়