যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ১৩ জুলাই ২০২৬

যশোরে ২৩ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ২৩ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

যশোরে ২৩ লাখ টাকার স্বর্ণের বারসহ তাজুল ইসলাম (৩৩) নামে এক পাচারকারী আটক হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) ভোর সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর অভিযান চালিয়ে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ১১৬.৬২ গ্রাম। যার বাজার মূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা।এসময়ে তার কাছে থেকে ১৩০০০ টাকা মূল্যের ২টি মোবাইল ফোন এবং নগদ ২,২০০ টাকা জব্দ করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, আমি এখানে যোগদানের পর থেকে চোরাচালান রোধে কঠোরভাবে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে প্রতিনিয়ত ভারতে পাচারের উদ্দেশ্যে আনা স্বর্ণের বার ও ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা মাদক ও অন্যান্য বিপুল পরিমাণের পণ্য জব্দ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন: বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পাচারকারী জানায়, পাচারকারী ঢাকা থেকে যশোর হয়ে নাভারন দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়