যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্ভাব্য কোনো সংকট মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি জানান, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে। পল কাপুর বিষয়টি মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন মহলে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। মন্ত্রী বলেন, সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে ঈদের ছুটি বা মার্চ মাস পর্যন্ত মজুত জ্বালানি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: দেশের সোনার দাম কমলো ভরিতে ৯,২১৪ টাকা
এ সময় দেশে ডিজেলের বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হচ্ছে। পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








