News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ৩ মার্চ ২০২৬

তিন মাসে খেলাপি ঋণ কমলো ৮৭ হাজার কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ কমলো ৮৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, গত তিন মাসে খেলাপি ঋণ ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা বা ৫.১৩ শতাংশ কমেছে।

রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের  প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.৬০ শতাংশ। এর আগে সেপ্টেম্বর মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান, বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণে স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধির কারণে খেলাপি ঋণ কমতে শুরু করেছে।

আরও পড়ুন: দেশের বাজারে একদিনে আবারও বাড়লো সোনার দাম

সরকার মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বিতরণ করা ঋণের ৪৪.৪৪ শতাংশ, বেসরকারি খাতের ব্যাংকে ২৮.২৫ শতাংশ, বিদেশি ব্যাংকে ৪.৫১ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকে ৩৯.৭৪ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়