২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
ফাইল ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
আরও পড়ুন: রেমিট্যান্স প্রবাহ ২৫ দিনে ২৬১ কোটি ডলার
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








