News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৬, ১০ জানুয়ারি ২০২৬

`চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা’

`চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা’

ছবি: সংগৃহীত

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা রীতিমতো চ্যালেঞ্জের মুখে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সামাজিক স্থিতিশীলতাও নতুন করে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজস্ব খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি উদ্বেগের অন্যতম বড় কারণ মূল্যস্ফীতি।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সিপিডি কার্যালয়ে 'বাংলাদেশের অর্থনীতি : নির্বাচনী বহুমাত্রিক ঝুঁকি' বিষয়ক ব্রিফিং-এ উঠে আসে অর্থনীতির এসব দিক।

এতে বলা হয়, শুধুমাত্র মুদ্রানীতি কঠোর করেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার ব্যবস্থার উন্নতি দরকার। খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়ে জাতীয় অগ্রাধিকারে অন্তর্ভূক্ত করতে হবে। ব্যাংক খাতে শৃংখলা আনাও জরুরি।

সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, বাড়ছে চালের মূল্যও

এসময় সংস্কার আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করার তাগিদ দেয় সংস্থাটি। তারা বলছে, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও কর্তৃত্ব পুনরুদ্ধার করাও দরকার। বেসরকারি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরী হয়েছে, তা কাটাতে হবে।

ব্যাংক ঋণের সুদের হার বেশি থাকায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাম্প্রতিক সংস্কার মিশ্র ফলাফল এনেছে বলেও জানায় সিপিডি। জানানো হয়, নির্বাচনের পর নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ বড় হয়ে সামনে আসবে। কারণ সামগ্রিকভাবে বড় ঝুঁকির মুখে দেশের অর্থনীতি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়