বুধবার ৩টা পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট: মালিক সমিতি
ছবি: সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি।
এ অবস্থায় বুধবার তার দাফনের দিনে বেলা তিনটা পর্যন্ত দেশের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
মঙ্গলবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
বিষয়টি দেশকাল নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ।
এদিকে বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
বুধবার রাষ্ট্রীয় শোক পালন, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, শপিংমল বেলা তিনটা পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়
নিউজবাংলাদেশ.কম/এনডি








