News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১৫ মার্চ ২০২১

মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে তামিম ও শান্ত একাদশ

মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে তামিম ও শান্ত একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।  নিউজিল্যান্ডের কুইন্সটাউনের জন ডেভিস ওভালে পাঁচদিনের অনুশীলন শেষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টায় এই একদিনের প্রস্তুতি ম্যাচটি খেলবেন তামিম-শান্তরা।

এই প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ নামে দুই দলে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশের স্কোয়াডে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন এবং নিউজিল্যান্ডের স্থানীয় ৫ জনকে নিয়ে গড়া হয়েছে দুই দল।  দুই দলে থাকবে ১২ জন করে খেলোয়াড়। বাংলাদেশ স্কোয়াডের শুধুমাত্র মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়নি কোনো দলে।  এছাড়া বাকিরা নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচটি খেলবেন।

তামিম একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, স্থানীয় ব্যাটসম্যান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আলআমিন হোসেন ও স্থানীয় খেলোয়াড়।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, স্থানীয় খেলোয়াড়, স্থানীয় খেলোয়াড়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও স্থানীয় খেলোয়াড়।

 
 

নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়