১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) আগামী ১৯-২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজটি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
দলে বড় তারকাদের বাইরে রেখে গঠন করা হয়েছে এই দল। চলমান এসএ২০ লিগে ব্যস্ত থাকায় নিয়মিত টি–টোয়েন্টি অধিনায়ক শেই হোপ, অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেজ, স্পিনার আকিল হোসেন এবং ব্যাটার শেরফেন রাদারফোর্ডকে এই সিরিজে অন্তর্ভুক্ত করা হয়নি। হোপের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ব্র্যান্ডন কিংকে, যিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন।
চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। তবে সতর্কতামূলক কারণে আলজারি জোসেফ এবারও বিশ্রামে রাখা হয়েছে। এছাড়া কুয়েন্টিন স্যাম্পসন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েল, অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডও সিরিজে বিশ্রাম পেয়েছেন।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে নতুন ও কম অভিজ্ঞ ক্রিকেটারদের যাচাই এবং বিশ্বকাপের সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করার সুযোগ পাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা জানাল বিসিসিআই
ওয়েস্ট ইন্ডিজের আফগানিস্তান বিপক্ষে টি–টোয়েন্টি দল:
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জ্যাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার ও শিমরন হেটমায়ার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








