ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞায় পড়লেন ভারতীয় ক্রিকেটার
ছবি: সংগৃহীত
ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা ) সোমবার (৫ জানুয়ারি) ১৪ জন ক্রিকেটারসহ মোট ৩৪৭ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে, যারা যে কোনও সময় ডোপ পরীক্ষার জন্য ডাক পেতে পারেন।
প্রকাশের মাত্র কিছু সময়ের মধ্যে উত্তরাখণ্ডের পেসার রাজন কুমারের ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, তার নমুনায় নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। ২৯ বছর বয়সী এই পেসারের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রোস্টানোলোন, মেটেনোলোন এবং ক্লোমিফেন রয়েছে। ক্লোমিফেন সাধারণত মহিলাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত হলেও পুরুষদের টেস্টস্টেরনের মাত্রা বাড়ানোর জন্যও ব্যবহার করা হয়।
রাজনকে নাডা সাময়িকভাবে নিষেধাজ্ঞায় রেখেছে এবং তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় রাজন বা উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থা এখনও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা
এর আগে, ২০১৯ সালে পৃথ্বী শ এবং ২০২০ সালে অনশুলা রাও ডোপ পরীক্ষায় ধরা পড়ে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ভারতের ক্রিকেটে ডোপ নিয়ে সতর্কতার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে খেলোয়াড়রা ন্যায্যভাবে মাঠে অংশ নিতে পারেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








