News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৪, ৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩৮, ৯ জানুয়ারি ২০২৬

ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্টদের ‘দায়িত্বশীল’ হওয়ার আহ্বান তাসকিনের

ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্টদের ‘দায়িত্বশীল’ হওয়ার আহ্বান তাসকিনের

ফাইল ছবি

দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এক সাবেক অধিনায়কের প্রতি করা সাম্প্রতিক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি সংশ্লিষ্ট মহলকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শুক্রবার (০৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন আহমেদ ক্রিকেটকে দেশের ‘প্রাণ’ হিসেবে অভিহিত করেন। 

তিনি উল্লেখ করেন, ক্রিকেটের উন্নয়নে যে সাবেক অধিনায়কদের বিশাল অবদান রয়েছে, তাদের নিয়ে করা বিরূপ মন্তব্য সাধারণ মানুষ ও ক্রিকেটারদের ভাবিয়ে তুলেছে।

তাসকিন তার পোস্টে লিখেন, বাংলাদেশ ক্রিকেটের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থের জন্য সহায়ক নয় বলেই আমি মনে করি।

আরও পড়ুন: আইপিএল বিতর্কের মাঝেই মুস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

পেস ইউনিটের এই নেতা মনে করেন, এ ধরনের পরিস্থিতি মাঠের বাইরের পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। 

তাসকিন আশা প্রকাশ করেছেন যে, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে এমন স্পর্শকাতর বিষয়ে আরও সংবেদনশীল অবস্থান গ্রহণ করবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালকে উদ্দেশ্য করে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক বিতর্কিত মন্তব্য করেন। ওই বক্তব্যের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। তাসকিন আহমেদের এই অবস্থান সেই ক্ষোভেরই এক আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়