News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজকের নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন সূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোকের আবহ বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স—এই দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। নতুন সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে যুক্ত হলেন ব্রেট লি

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়