চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ২৭ মে
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া ৯ জিলহজ তথা আরাফাত দিবস পালিত হবে ২৬ মে।
রবিবার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
একই তথ্য জানিয়েছে দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
এদিকে, আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও আফগানিস্তান। দেশগুলোতেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে ব্রুনেই জানিয়েছে, তাদের আকাশে জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৮ মে জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে।
অন্যদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়াও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটিতেও আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
আরও পড়ুন: তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহা ২৭ মে
তুরস্ক অবশ্য খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ক্যালেন্ডারভিত্তিক পদ্ধতি অনুসরণ করে থাকে। সেই হিসাব অনুযায়ী দেশটি আগেই ২৭ মে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








