News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৩৬, ২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটিতে যোগ দেওয়ার পাশাপাশি তাকে নতুন দায়িত্বও দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নতুন দায়িত্বের অংশ হিসেবে আসিফ মাহমুদকে দলের মুখপাত্র করা হতে পারে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

এনসিপির একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় রেখে নতুন করে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই আসিফ মাহমুদকে দলে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

আসিফ মাহমুদের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগ সক্ষমতা বিবেচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার বিষয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে।

আসিফ মাহমুদের যোগদান ও তার দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সোমবার সন্ধ্যা ৬টার দিকে। 

এ সময় বাংলামোটর এলাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। সেখানে শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত ১০ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

নির্বাচনে অংশ নেবেন না মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সব মিলিয়ে ১৫ মাস তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

সাবেক এই উপদেষ্টা নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকার ধানমন্ডিতে স্থানান্তরিত হয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা অন্তর্ভুক্ত।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়