ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ 'খুবই ইতিবাচক' মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো এবং স্বল্প মেয়াদি ইইউ পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন। তিনি কিছু ক্ষেত্রে আলোচনা প্রয়োজন বললেও মোটামুটি পরিবেশ আশাব্যঞ্জক উল্লেখ করেন।
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরও জানান, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
এদিন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে নামবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








