বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ ট্রাইব্যুনালে হাজির
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তাকে হাজির করার কথা রয়েছে। এরপর প্রসিকিউশন তার কারাগারে পাঠানোর আবেদন করবে।
এর আগে, ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ওই মামলায় প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। শনিবার রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হ
নিউজবাংলাদেশ.কম/এসবি








