ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধানের মৃত্যু, নিশ্চিত করলো তেহরান
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (১ মার্চ) ইরানের স্থানীয় সময় সকালেই এ হামলায় তারা নিহত হন বলে প্রতিবেদনে জানানো হয়।
এর আগে শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। ওইদিনই দেশটির প্রতিরক্ষা বিভাগের আরও দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। তারা হলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
আরও পড়ুন: হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান, তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। সূত্র: সিএনএন
নিউজবাংলাদেশ.কম/এসবি








