News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪২, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪২, ১৪ জানুয়ারি ২০২৬

ইয়ারবাড মস্তিষ্কের ক্যানসার বাড়ায় কি? বিজ্ঞান কী বলছে

ইয়ারবাড মস্তিষ্কের ক্যানসার বাড়ায় কি? বিজ্ঞান কী বলছে

প্রতীকী ছবি

গান শোনা প্রায় সকলেরই প্রিয় অভ্যাস। কাজের ফাঁকে, অবসরে বা একান্ত সময়ে গান উপভোগ করা মানুষের কাছে মানসিক বিশ্রাম এবং মস্তিষ্কের সুস্থতার জন্য সহায়ক হতে পারে। গবেষণা বলছে, সঙ্গীত ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের মতো মস্তিষ্কের রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ইয়ারবাড বা হেডফোনের ব্যবহার মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এতে অনেকেই আতঙ্কিত হয়েছেন। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন, ব্লুটুথ ইয়ারবাড বা হেডসেট থেকে যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন (ইএমএফ) নির্গত হয়, তা মানবদেহের জন্য নিরাপদ মাত্রার মধ্যে রয়েছে।

চিকিৎসকরা বলছেন, মস্তিষ্কের খুব কাছে কোনো বৈদ্যুতিক যন্ত্র রাখা উচিত নয়। ইয়ারবাড ব্যবহার মোবাইল ফোনের তুলনায় প্রায় ১১ গুণ বেশি রেডিয়েশন উৎপন্ন করতে পারে, তবে বৈজ্ঞানিকভাবে এটি মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রমাণিত হয়নি।

ইএমএফ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড:

নন-আয়নাইজিং রেডিয়েশন: কম ফ্রিকোয়েন্সির, সাধারণত ক্ষতিকর নয়। উদাহরণ: মোবাইল, ব্লুটুথ ডিভাইস, ওয়াই-ফাই রাউটার।

আয়নাইজিং রেডিয়েশন: শক্তিশালী, যেমন এক্স-রে ও গামা-রে। কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত দুই দশকে ব্লুটুথ ডিভাইস ও মোবাইল ফোনের স্বাস্থ্য প্রভাব নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। তবে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যে, এসব ব্যবহার করলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।

সচেতন ব্যবহার:
১. ইয়ারবাড বেশি সময় ধরে ব্যবহার না করা।
২. মস্তিষ্কের খুব কাছে ডিভাইস রাখা এড়িয়ে চলা।
৩. শিশু ও কিশোরদের ব্যবহারে সতর্ক থাকা।

আরও পড়ুন: এনইআইআর ডাটা বিদেশে যাওয়ার দাবি ভিত্তিহীন: অগ্নি সিস্টেম

চিকিৎসকরা বলছেন, গান শোনার আনন্দ উপভোগ করুন, কিন্তু সাবধানতার সঙ্গে ব্যবহার করুন। সচেতন ব্যবহার স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলার সবচেয়ে কার্যকর উপায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়