News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৯, ১০ জানুয়ারি ২০২৬

দেশজুড়ে ভিও ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

দেশজুড়ে ভিও ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

ছবি: সংগৃহীত

মোবাইল অপারেটর বাংলালিংক দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) কলিং সেবা চালু করেছে। নতুন এই সুবিধার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের বাসা বা অফিসের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি ভয়েস কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন ভয়েস কল করতে পারবেন। ফলে নেটওয়ার্ক দুর্বলতা থাকা সত্ত্বেও উচ্চ ভবন, ঘনবসতিপূর্ণ এলাকা বা প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা কল সুবিধা উপভোগ করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংক গত বছরের সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে VoWiFi সেবা চালু করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেবা চালুর ফলে মোবাইল সিগন্যাল দুর্বল হলেও ব্যবহারকারীরা ওয়াই-ফাই ব্যবহার করে স্বচ্ছন্দে কল করতে পারবেন। আলাদা কোনো অ্যাপ ডাউনলোড বা অতিরিক্ত অথেনটিকেশনের প্রয়োজন নেই। ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে কল সুইচিং নির্বিঘ্নে সম্পন্ন হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “স্থান ও অবকাঠামো নির্বিশেষে কানেকটিভিটির সকল গ্যাপ দূর করে স্পষ্ট ও উচ্চমানের কলিং সেবা নিশ্চিত করবে ভিও ওয়াই-ফাই প্রযুক্তি। প্রত্যন্ত অঞ্চল বা রাজধানী-সকল এলাকায় গ্রাহকরা নিরবচ্ছিন্ন কল উপভোগ করবেন।”

আরও পড়ুন: এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কতা

বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট হ্যান্ডসেট মডেল এবং নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে সেবা ব্যবহার সম্ভব। বাংলালিংক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ও আইএসপি অংশীদারদের সঙ্গে কাজ করে সেবার সম্প্রসারণও করছে। নতুন VoWiFi সেবা বাংলালিংকের LTE নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ইনডোর ও প্রত্যন্ত এলাকার সংযোগ আরও শক্তিশালী করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়