News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৮, ৮ জানুয়ারি ২০২৬

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ 

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ 

ফাইল ছবি

আইসিটি বিভাগের শ্বেতপত্র বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে (ictd.gov.bd) প্রকাশ করা হয়েছে।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিগত সরকারের সময়ে আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণাপূর্বক শ্বেতপত্র প্রণয়নে গঠিত টাস্ক ফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর প্রস্তুতকৃত শ্বেতপত্রটি চূড়ান্তভাবে দাখিল করেছে।

শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কতা

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ৩ এপ্রিল আইসিটি বিভাগের জন্য এই টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।  এই টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিলো বিগত সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্পাদিত সব ধরনের চুক্তি, প্রকল্পের ডিপিপি, সব অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখে সেই বিষয়ে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক 'আইসিটি শ্বেতপত্র প্রনয়ণ করা।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়