গুগল পরীক্ষা করছে নতুন এআই ছবি মডেল ‘ন্যানো বানানা-২ ফ্ল্যাশ’
ছবি: সংগৃহীত
গুগল পরীক্ষা করছে নতুন এআই ছবি মডেল ‘ন্যানো বানানা-২ ফ্ল্যাশ’। এক প্রতিবেদনে জানা গেছে, এটি গতির দিক থেকে এবং খরচের হিসাবেই আগের ন্যানো বানানা প্রো মডেলের তুলনায় উন্নত হবে।
নতুন মডেলটি গুগলের জেমিনি ফ্ল্যাশ সিরিজের অংশ। ফ্ল্যাশ সিরিজকে জেমিনির সবচেয়ে দ্রুততম জেনারেটিভ এআই হিসেবে দেখা হয়। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাশ সিরিজের এই ছবি মডেল আগের মডেলের তুলনায় ব্যবহারবান্ধব ও দ্রুত হবে। তবে সৃজনশীলতার দিক থেকে এটি ন্যানো বানানা প্রোর মতো শক্তিশালী হবে না।
মডেলটি সম্প্রতি শনাক্ত করেছেন মার্স ফর টেক, যিনি জেমিনির বিভিন্ন মডেল ফাঁস করার জন্য পরিচিত।
বর্তমানে ছবি তৈরি ও সম্পাদনার জন্য জেমিনি ন্যানো বানানা প্রো (জেমিনি ৩ প্রো ইমেজ) ব্যবহার করা হয়। এটি মূলত সৃজনশীল কাজে ব্যবহৃত হয়। এই মডেল ব্যবহার করে লেখা বা রেফারেন্স কনটেন্টকে স্পষ্ট ভিজ্যুয়ালে রূপান্তর করা যায়। এর মাধ্যমে প্রোটোটাইপ, ডায়াগ্রাম, স্টোরিবোর্ড, তথ্যচিত্র, এমনকি রেসিপি বা আবহাওয়া সংক্রান্ত ছবি তৈরি করা সম্ভব।
আরও পড়ুন: ইন্টারনেটের ৩ গুণ গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের
বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যানো বানানা-২ ফ্ল্যাশ প্রো মডেলের মতো শক্তিশালী হবে না। এটি মূলত দ্রুত, সহজ এবং সাশ্রয়ীভাবে ছবি তৈরির জন্য কার্যকর হবে। সূত্র: ব্লিপিং কম্পিউটার
নিউজবাংলাদেশ.কম/এসবি








