স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৪০ শিশু।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এ সময়ে হাম-সংক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫৬৭ শিশু।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়