News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ৪ মার্চ ২০২৬

সহশিল্পীকে মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা

সহশিল্পীকে মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈয়ের মারধরের অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথৈয়ের দাবি, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তবে তিশা এই অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন।

তিশা বলেন, আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। এটি এমন একটি চরিত্র যেখানে একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিকের আচরণে মানুষকে মারতে, কামড় দিতে বা পানিতে চুবিয়ে ধরতেও হতে পারে। চরিত্রের প্রয়োজনে এমন আচরণ করতে হয়েছে। আপনারা ১৫ থেকে ২০ দিন পর কাজটি দেখবেন এবং তখন বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, অথৈ হয়তো লাইভে এমন উপস্থাপন করেছেন যে মনে হচ্ছে আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই হয়নি। যা করেছি, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্ট অনুযায়ী করা হয়েছে। ইম্প্রোভাইজেশনও চরিত্রের মধ্যে থেকেই হয়েছে।

শুটিং সেটের পরিবেশ প্রসঙ্গে তিশা জানান, সেখানে সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো টিম উপস্থিত ছিলেন। সেটে তিশার আক্ষেপ, অথৈ দৃশ্যটি শেষ না করেই শুটিং সেট ত্যাগ করেছেন, যা কাজের ক্ষতি করেছে।

আরও পড়ুন: শুটিং সেটে তানজিন তিশার তাণ্ডব: সহশিল্পীকে মারধরের অভিযোগ

তিশা বলেন, আমি যে চরিত্রে অভিনয় করছি সেখানে সারাদিন আমাকে গোবর, নদী, মাটি ও বালুর মধ্যে থাকতে হয়েছে এবং শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। একজন নারী শিল্পী হয়ে অন্য একজন নারী শিল্পীর ওয়াশরুম বা শারীরিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। যা বলা হয়েছে, তা শুধু ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছু নয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়