শুটিং সেটে তানজিন তিশার তাণ্ডব: সহশিল্পীকে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে শারীরিক নিগ্রহ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপেশাদার আচরণের গুরুতর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে মানিকগঞ্জে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালিত নতুন নাটকের শুটিং চলাকালে সহ-অভিনেত্রী সামিয়া অথৈকে দফায় দফায় মারধর করে আহত করার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী অভিনেত্রী ফেসবুক লাইভে এসে নিজের রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে এই নজিরবিহীন ঘটনার বিচার দাবি করেছেন।
সামিয়ার অভিযোগ অনুযায়ী, শ্যুটিং চলাকালীন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে তাকে চড় এবং খামচি দিয়ে আঘাত করেছেন। প্রথম শটের সময় এই ঘটনা ঘটে, যার ফলে সামিয়ার হাত রক্তাক্ত হয় এবং উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। শ্যুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন সহশিল্পী শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু।
সেলিম আশ্চর্য হয়ে সামিয়ার কাছে জানতে চেয়েছিলেন, কেন তিশা এমন আচরণ করেছেন এবং তাদের মধ্যে পূর্বে কোনো ঝামেলা ছিল কি না।
সামিয়া জানান, ঘটনাটি মূলত পুরনো বিরোধ থেকে উদ্ভূত। তার আগে মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ না করার জন্য তিশা তাকে ও অন্য অভিনেত্রী কেয়া পায়েল-কে হুমকি দিয়েছিলেন।
তিশা দাবি করেছিলেন, ফারহান তার ‘জামাই’। এ কারণে সামিয়া ফারহানকে বিষয়টি জানিয়েছিলেন এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু
সামিয়ার ব্যাখ্যা অনুযায়ী, এই পুরনো ক্ষোভ থেকেই তিশা শ্যুটিং সেটে তাকে শারীরিকভাবে আঘাত করেছেন।
অভিনেত্রী সামিয়া আরও জানান, নাটকের শেষ শটে তিশা তাকে আবারও চড় মেরে চোখ ও মুখ ফুলিয়ে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সামিয়া তার ফেসবুক লাইভে লিখেছেন, “শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।”
তিনি উল্লেখ করেন, তিশার আচরণ অস্বাভাবিক এবং শারীরিক ও মানসিকভাবে বিভ্রান্তিকর ছিল।
সামিয়া বলেন, গতকালও তিনি ৪০–৫০ মিনিট বাথরুমে ছিলেন এবং তার শরীর থেকে দুর্গন্ধ আসছিল। তিনি পাগলের মতো আচরণ করছিলেন। তিনি নেশা করেন কি না, আমি জানি না।
ঘটনার সূত্রপাত মূলত একটি উপহারকে কেন্দ্র করে। ২ মার্চ, শ্যুটিং স্পটে আসার সময় সামিয়া তিশার জন্য একটি কেক নিয়ে গিয়েছিলেন, যা তিশা গ্রহণ করেননি। এরপরই প্রথম শটের সময় তিশা সামিয়াকে খামচি দিয়ে আঘাত করেন। উপস্থিত সবাই এই ঘটনায় স্তম্ভিত হন।
এদিকে, এই বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নাটকে সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা, মীর রাব্বী প্রমুখ।
সর্বশেষ, শ্যুটিং সেটে সহশিল্পীকে মারধরের ঘটনায় নাট্যাঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পেশাদার ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া এবং তদন্তের দাবি উঠেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








