জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ফকির সাবেক সেনাসদস্য ছিলেন। তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত আলিফ ফকিরকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, আলিফ ফকিরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। আলামত সংগ্রহ ও তদন্তের পর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: আবারও উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

এদিকে, এ হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতা রে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়