স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ১৬ অক্টোবর ২০২৬

অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৮ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) হিসাব অনুযায়ী, এ সময়ে দেশে মোট এক হাজার ১০ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

আরও পড়ুন: সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়