ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলাচল করছে, আবার কিছু স্থানে থেমেও যাচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, সড়ক দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে রাতে একাধিক যানবাহন বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
আরও পড়ুন: রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২
এদিকে মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।








