News Bangladesh

চট্টগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১১:২৭, ১৭ মার্চ ২০২১

চট্টগ্রামে ব্যবসায়ীকে খুন করে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ব্যবসায়ীকে খুন করে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর হাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চাম্বলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তিনি উপজেলার পূর্ব চাম্বল এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে।   

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চাম্বলবাজার থেকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন মুরগি ও ডিম ব্যবসায়ী নুরুল ইসলাম।

পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে তার পথ আটকে কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তার কাছ থেকে ছিনতাইকারীরা নিয়েছে বলে নিহত ব্যবসায়ী নুরুল ইসলামের স্বজনদের দাবি।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি সফিউল কবীর বলেন, উপজেলার চাম্বলবাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়