News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৫, ২ মার্চ ২০২৬

জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় নিজের সম্ভ্রম ও আত্মরক্ষা করতে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন এক নারী। ধস্তাধস্তির একপর্যায়ে হাতের কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তিনি। 

রবিবার (০১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (৪২), মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে, ভুক্তভোগী নারীর ঘরে প্রবেশ করে এবং পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত ভুক্তভোগী নারী নিজের সম্ভ্রম রক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে বছরের প্রথম বৃষ্টি, স্বস্তির আভাস

ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত তার ওপর আগেও নানা ধরনের উত্ত্যক্তি চালাতেন। মান সম্মানের কথা ভেবে তিনি আগে কাউকে বিষয়টি জানাননি। ঘটনার দিন তিনি ঘরে বসে পায়ের নখ কাটছিলেন, সেই সময় নজরুল ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে বিছানায় নিয়ে যান। 

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেছেন, তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত। বাড়িতে একা থাকার কারণে পরিস্থিতি বেগতিক হয়ে গেলে নিজের সম্ভ্রম রক্ষায় তিনি আত্মরক্ষামূলক এই পদক্ষেপ নিতে বাধ্য হন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগী নারী ও তার পরিবার থানায় এসে অভিযোগ করেছেন। ঘটনার আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।

ঘটনার পর অভিযুক্ত মোবাইল ফোনে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেন। তবে পরবর্তীতে তাকে ফোনে পাওয়া যায়নি। 

পুলিশের ধারণা, তিনি বর্তমানে আত্মগোপনে বা চিকিৎসাধীন। পুরো এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়