বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা মো. তারেক (৪৮) মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
আরও পড়ুন: কলকাতায় মারা গেলেন আ. লীগের সাবেক এমপি জোয়াহেরুল
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








