দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২৫ মে সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেট ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








