দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এ উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, প্রতিটি উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এ সময় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, এবার প্রতিটি মন্দিরে আট হাজার টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্নে উৎসব উদ্যাপন নিশ্চিত করতে বিএনপি ও সরকার সব মণ্ডপের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী বলেন, পূজা উপলক্ষে তিন দিনের ছুটি চাওয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে আদর্শিক মতপার্থক্য, এনসিপি ছাড়লেন আব্দুর রহমান
তিনি আরও বলেন, এখন থেকে প্রতিটি মন্দির মাসে আট হাজার টাকা করে পাবে। পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করেছে তারেক রহমানের সরকার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








