স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতের এমপির জামাতা গ্রেফতার

নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতের এমপির জামাতা গ্রেফতার

জামাতা মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে এমপি আব্দুল গফুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় এমপি আব্দুল গফুর বাসায় উপস্থিত ছিলেন। তার সামনেই মিজানুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

আরও পড়ুন: দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে, কোনো সংকট নেই

রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়