স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবারও বাড়লো সোনার দাম

আবারও বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এর আগে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের দাম কমানো হয়েছিল ২ হাজার ৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম কমেছিল ১ হাজার ১০৮ টাকা।

তারও আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ১ হাজার ৬৯১ টাকা। ফলে সর্বশেষ দফার দাম কমানোর আগে টানা তিন দফায় সোনার দাম কমেছিল।

আরও পড়ুন: এলপিজি সংকট, সরকারি দামে মিলছে না সিলিন্ডার

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

পাঠকপ্রিয়