ফেরিতে যাত্রীসহ বাস তোলা নিষিদ্ধ, কঠোর নির্দেশ নৌমন্ত্রীর
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম।
তিন বলেছেন, এখন থেকে ফেরিতে বাস তোলার আগে শতভাগ যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ফেরিতে দুর্ঘটনা ঝুঁকি কমাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য ফেরিতে রেলিং স্থাপন বাধ্যতামূলক করা হবে। এতে গাড়ি ওঠানামা কিংবা ঢেউয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কা কমবে।
মন্ত্রী আরও বলেন, যাত্রীসহ বাস দুর্ঘটনায় পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটে। তাই মানুষের জীবন রক্ষায় খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ নির্দেশনা কার্যকর হলে ফেরি ঘাটে জননিরাপত্তা আরও জোরদার হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








