News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৫৮, ৩১ মার্চ ২০২৬

স্কুল সময়ে রাজধানীর যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্কুল সময়ে রাজধানীর যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীতে স্কুল চলাকালে সৃষ্ট যানজট নিরসনে কার্যকর উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার  (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রাজধানীর স্কুলগুলোর সময়সূচিতে সৃষ্ট যানজট এবং তা নিরসনে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়কে উপস্থাপনের নির্দেশ দেন।

তিনি বলেন, উদাহরণ হিসেবে দেখা গেছে কোনো কোনো স্কুলে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় একশ গাড়ি একসঙ্গে স্কুলের সামনে জড়ো হয়, যা তীব্র যানজট সৃষ্টি করে। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়ছে।

রুমন আরও জানান, এসব সমস্যা সমাধানে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিমানবন্দরে লাগেজ চুরি ও যাত্রীসেবায় কড়া নির্দেশনা

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতও সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়