News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ২৯ মার্চ ২০২৬

মুলতবি শেষে আজ আবার বসছে সংসদ, বিকেল ৩টায় অধিবেশন

মুলতবি শেষে আজ আবার বসছে সংসদ, বিকেল ৩টায় অধিবেশন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সাময়িক মুলতবির পর আজ রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের সভাপতিত্বে বৈঠক শুরু হবে।

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মাত্র দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশনটি ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরতির আগের দিন থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছিল। পুনরায় শুরু হওয়া অধিবেশনের কার্যসূচিতেও এই আলোচনা প্রধান অগ্রাধিকার পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় রাষ্ট্রপতির তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক ভাষণের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট প্রায় ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ রাখা হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় নিয়মিতভাবে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ গেল ১৮ বাংলাদেশির

এর আগে, গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও কমিটির অন্যান্য সিনিয়র সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়