News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৪, ৩ মার্চ ২০২৬

মোটা চালের দাম নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

মোটা চালের দাম নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশের বাজারে খুচরা মোটা চালের মূল্য বৃদ্ধির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে এ চালের দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

মঙ্গলবার (০৩ মার্চ) চালের বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে ইতোমধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, গতকাল খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবর প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ইতোমধ্যে এর ইতিবাচক প্রভাব বাজারে লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন যেখানে তাকে অভিনন্দন জানানো হচ্ছে, তা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। 

তিনি জানান, কয়েকদিন আগে বিজয় সরণীর সড়কে প্রদর্শিত একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো ছবি দেখা গেলে তৎক্ষণাৎ তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল।

উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এভাবে মোটা চালের দাম বৃদ্ধির তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, নগরীর নিরাপত্তা ব্যবস্থা এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণে সরকারের সক্রিয়তা প্রদর্শিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়