গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুড়া এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল জলিল রনি (৪২) ও উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের মো. শাহজালাল আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি নৈশ কোচ গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে চলমান একটি সিমেন্টবোঝাই ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আরও অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
বাসযাত্রী সোনালী বেগম বলেন, ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরও চালক খুব দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন।
টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। নিহত দুইজনের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত কাজী লাইন পরিবহনের নৈশ কোচটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও বাসের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








