স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ১৫ মে ২০২৬

সবজির দাম অপরিবর্তিত, বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম

সবজির দাম অপরিবর্তিত, বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজি আগের দামে বিক্রি হলেও বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। অন্যদিকে কিছুটা কমেছে মুরগির দাম।

শুক্রবার (১৫ মে) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে করলা কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, সজিনা ১৮০ থেকে ২০০ টাকা এবং ধুন্দল ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১৪০ টাকায় উঠেছে। কাঁচা আম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজিতে। এছাড়া পেঁপে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ থেকে ১২০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও দাম তুলনামূলক বেশি রয়েছে। লাল শাক প্রতি আঁটি ১৫ টাকা, লাউশাক ৪০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আলুর দাম স্থিতিশীল থাকলেও দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ থেকে ৫০ টাকায় উঠেছে।

মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম রয়েছে ৭৫০ টাকা কেজি।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও বেশ চড়া দাম দেখা গেছে। এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছের দাম বেড়ে ৪০০ থেকে ৫৫০ টাকায় উঠেছে। এছাড়া চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: কার্ড জালিয়াতি রোধে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

এদিকে ডিমের বাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। হাঁসের ডিমের ডজন ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়