News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সূচক পতন লেনদেনও মন্দা

সূচক পতন লেনদেনও মন্দা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১০২টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ১২৬টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৪ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৯৬ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬ দশমিক ৮৩ পয়েন্টে ও ১ হাজার ২২২ দশমিক ৮৪ পয়েন্টে। 
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লার্ফাজ হোল্ডসিম, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাই-টেক, জিবিবি পাওয়ার, ওরিয়ন ফার্মা।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ৭৪টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৩ দশমিক ৭৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৯৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩০ দশমিক ৪০ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮৮ দশমিক ৩৭ পয়েন্টে, ৯ হাজার ৪১০ দশমিক ৭৪ পয়েন্টে ও ৯৮৩ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৫৬ দশমিক ৮১ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়