News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ৩ মার্চ ২০২৬

দেশের বাজারে একদিনে আবারও বাড়লো সোনার দাম

দেশের বাজারে একদিনে আবারও বাড়লো সোনার দাম

ফাইল ছবি

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার নতুন দাম ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ২২ ক্যারেটের সোনা ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বেচাকেনা হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। চলতি বছরে দেশে মোট ৩৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে।

রুপার দামও এক সঙ্গে বৃদ্ধি পেয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী- ২২ ক্যারেট রুপা ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হবে।

আরও পড়ুন: মার্চে এলপিজি ও অটোগ্যাসের দাম অপরিবর্তিত

বাজুস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়